বিজ্ঞাপন

শহরের সৌন্দর্য রক্ষায় মিরপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

  • শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন…
  • রণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালন…
  • া করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শহরের সৌন্দর্য রক্ষায় মিরপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ছবি: নড়াইল কণ্ঠ

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেনের মিরপুরের ১২ নম্বর এলাকায় প্রধান রাস্তার সব অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৩ ও ৪ মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষেধ। এ আইনের ধারা ৬ মোতাবেক অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এই অবস্থায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধভাবে দেয়ালে লিখেছেন বা পোস্টার লাগিয়েছে তাদেরকে নিজ দায়িত্বে ও খরচে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব দেয়াল লিখন ও পোস্টার অপসারণ করে দেয়াল পুনরায় রঙ করার জন্য অনুরোধ করা হলো। রাস্তায় ময়লা ফেলবেন না। যত্রতত্র ময়লা ফেলা শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

১০ সেপ্টেম্বর পর যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তির দেয়াল লিখন বা পোস্টার লাগানো অথবা যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উক্ত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন