বিজ্ঞাপন

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

  • বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করতে সব রকমের প্রস্তুতি শুরু হয়েছে।
  • ইতোমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে।
  • জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি
ছবি: নড়াইল কণ্ঠ

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশের দাফন করার জন্য কবরের মাপ নেওয়া হয়েছে।


‎এদিকে খালেদা জিয়ায় মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র‍্যাব ও পুলিশ। একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন।

এর আগে ৩৮ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন