বিজ্ঞাপন

সাংবাদিক খোকনের লাশ উদ্ধার, পুলিশের দাবি বিষণ্নতা থেকে আত্মহত্যা

  • রাজধানীর শান্তি নগরের চামেলীবাগের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • তিনি এনটিভির বার্তা সম্পাদক ছিলেন।
  • পুলিশ বলছে, বিষণ্নতা থেকে আত্মহত্যার পথ বেছে নেন এ সাংবাদিক।
সাংবাদিক খোকনের লাশ উদ্ধার, পুলিশের দাবি বিষণ্নতা থেকে আত্মহত্যা
ছবি: নড়াইল কণ্ঠ

সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।

আগামীকাল বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এবং বেলা পৌনে ১১টায় ডিআরইউ চত্বরে তার জানাজা হবে। পরে তার কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন