বিজ্ঞাপন

পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও আইজিপির শ্রদ্ধা

  • রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি…
  • ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহ…
  • াঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও আইজিপির শ্রদ্ধা
ছবি: নড়াইল কণ্ঠ

তাঁরা আজ সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুলিশের একটি দল সশ্রদ্ধ সালাম দেয়। তখন বিউগল বেজে উঠে।

বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। ছবি: সংগৃহীতবাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

সবশেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন