প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী
প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
ন
নড়াইল কণ্ঠ ডেস্কনিজস্ব প্রতিবেদক
·1 min read·৫৮৬ বার পড়া হয়েছে
ছবি: নড়াইল কণ্ঠ
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য দৃশ্যমান হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রথম দ্বিপাক্ষিক সফর স্পষ্টত চাচ্ছি ভারত হবে।