বিজ্ঞাপন

অভিন্ন ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

  • ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়।
  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মার্চ মাসে চীন সফর করেন এবং রাষ্ট্রপতি সি’র সঙ্গে অনেক বিষয়ে একমত হন।
  • উভয়পক্ষ রাজনৈতিক আস্থা আরও গভীর করার এবং রাষ্ট্রীয় শাসনব্যবস্থা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
অভিন্ন ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (১১ মে) রাজধানীর একটি হোটেলে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং’য়ের লেখা বই ‘সি চিন পিং: দেশ প্রশাসন’ বাংলা ভাষায় প্রকাশিত হয়। ঢাকার চীনা দূতাবাস ও চীনা ফরেন ল্যাঙ্গুয়েজ প্রেসের আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, রাষ্ট্রপতি সি চিন পিং-এ বইয়ে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ধারণা, সে সঙ্গে আধুনিকীকরণের দিকে চীনের পথ ব্যাখ্যা করেছেন। এ ধারণাগুলো অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং পারস্পরিকভাবে শক্তিশালী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, চীনা প্রেসিডেন্টের বইয়ের বাংলা প্রকাশনা আমাদের জন্য একটি  বড় উপহার। বইটি পড়লে সি’র রাজনৈতিক দর্শন ও চ্যালেঞ্জ জানা যাবে। এটা শুধু অ্যাকাডেমিক নয়, চীনের ফরেন পলিসিও তুলে ধরা হয়েছে বইটিতে।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকায় চীনা সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা ও ঢাকায় চীনা অপেরা প্রদর্শনীর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, চীনা-বাংলাদেশি পাঠক ফোরামের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি। তখন চীনা প্রেসিডেন্টের এ বইটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা যখন আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার, প্রতিবেশী দেশে কূটনীতি, দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি নিয়ে কথা বলছি। এ বইটিতে প্রেসিডেন্ট সি একই কথা বলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের প্রেসিডেন্ট দু  ঝানুওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন