বিজ্ঞাপন

নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র জমা

  • নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে…
  • েয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জন প্রার্থী মনোন…
  • য়নপত্র দাখিল করেছেন।
নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র জমা
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই হবে ২৩ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল।

প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শরিফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম (সাবেক নিবন্ধক), স্বেছাসেবক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন।

ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোয়নপত্র দাখিল করেছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কনিকা ওছিউর, মোছা. কাকলি বেগম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন