বিজ্ঞাপন

নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • একদিনের সফরে আজ শুক্রবার সকাল ৭টার পর গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
  • প্রধানমন্ত্রীর প্রেস উইং তা জানিয়েছে।
নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: নড়াইল কণ্ঠ

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আওয়ামী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন