শনিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সরিফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
এসময় ডিএমপি কমিশনার সরিফুল ইসলামের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক—তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুরস্কার প্রদানকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান ও ট্রাফিক—তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে আসাদগেট এলাকায় পরিবহন বাসে অগ্নিসংযোগ করে পালানোর সময় একজন নাশকতাকারীকে হাতে নাতে আটক করায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে গত ২৩ নভেম্বর পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।