বিজ্ঞাপন

মোবাইল ডাটা চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠক রোববার

  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি…
  • জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোববার মোবাইল ইন্টার…
  • নেট চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে।
মোবাইল ডাটা চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠক রোববার
ছবি: নড়াইল কণ্ঠ

পলক বলেন, শিগগিরই মোবাইল ইন্টারনেট খুলে দেওয়া হবে। রোববার সকাল ৯টায় আমরা এমটবের সঙ্গে বৈঠক করব। বৈঠকে সন্তুষ্ট হলে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। আমরা ইন্টারনেট শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার কারণে। এজন্য শুধু টেলিকম খাতে ৫০০ কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। 

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ খাতে আঘাত আসায় এখনো কিছু ক্যাশ সার্ভার মেরামতের কাজ চলছে। হয়তো দুই চার দিনের মধ্যে টেলিযোগাযোগ পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান এবং অন্যান্যরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন