বিজ্ঞাপন

মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই নারী জাগরণের প্রমাণ : প্রধানমন্ত্রী

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন।
  • এ সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৮ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন। এ সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে।
মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই নারী জাগরণের প্রমাণ : প্রধানমন্ত্রী
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, তা ব্যর্থ হতে পারে না। সে আদর্শকে ধরে রাখতেই দেশে ফিরে আসা। কবরের মাটি ছুঁয়ে শপথ নিয়েছিলাম, এ স্বাধীনতা ব্যর্থ হতে দেব না, তাই করেছি। তবে সে চলার পথ সহজ ছিল না।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় অত্যাচার নির্যাতন সহ্য করেছে। জেল-জুলুম সব সহ্য করেই ক্ষমতায় এসেছি। জীবনের হুমকি ছিল বারবার। লক্ষ্য ছিল যুদ্ধ করে বিজয় অর্জন করা, এ দেশকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া। আজ তা অর্জন করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মেয়েরা খেলতে পারবে না, ব্যবসা করবে না- ইসলাম ধর্মেও এমন বলা নেই। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন একজন নারী, কোনো পুরুষ নয়। সাহস করে বিবি খাদিজা এগিয়ে এসেছিলেন। তিনি ব্যবসা করতেন।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। ১৫৫৩ মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে। তারাও এগিয়ে এসেছে। তবে এত প্রার্থীর মধ্যে ৪৮ জনকে বেছে নেওয়া কঠিন কাজ। আপনাদের (বেছে নিতে) দিলে তা আপনারা করতে পারবেন কি?

বিজ্ঞাপন