বিজ্ঞাপন

মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে বাবার সাক্ষাৎ

  • ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন এবং মো. ইসমাইল হোসেন…
  • ির স্বজনদের সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ত…
  • থ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সাক্ষাৎ করেছেন।
মিরাজের রক্তমাখা শার্ট নিয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে বাবার সাক্ষাৎ
ছবি: নড়াইল কণ্ঠ

সাক্ষাৎকালে শহিদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্টের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করে বলেন, হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহিদের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।এসময় নাহিদ ইসলাম এ বিষয়ে সর্বোচ্চটুকু করার আশ্বাস দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন