বিজ্ঞাপন

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ

  • নেত্রকোণার মদন উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • পূর্ব শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
  • নেত্রকোণার মদন উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা ও নোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এটি চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। 

এদিকে সংঘর্ষের খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং নেত্রকোণা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।

স্থানীয় মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ এবং নেত্রকোণা থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন