বিজ্ঞাপন

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

  • লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে…
  • ১৪৪ অনিয়মিত বাংলাদেশিকে ঢাকায় প্রত্যাবা…
  • সন করা হয়েছে।
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার ভোর চারটায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে বেনগাজি থেকে ঢাকায় ফেরেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৩৯০ বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ত্রিপলি ও বেনগাজি শহরের বিভিন্ন ডিটেনশন সেন্টারসহ বিভিন্ন স্থানে আটক ছিলেন। 

ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসনকৃত অসহায় বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান। বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃতদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন