খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের সময় বাড়ল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি-না, সে বিষয়ে আজ মঙ্গলবারও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
তবে আগামী ২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি-না, সে বিষয়ে আজ মঙ্গলবারও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। তবে আগামী ২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ন
নড়াইল কণ্ঠ ডেস্কনিজস্ব প্রতিবেদক
·1 min read·৪৯১ বার পড়া হয়েছে
ছবি: নড়াইল কণ্ঠ
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি (খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত ও তার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে) আবেদনটি পড়েছি। কিন্তু আমি বিষয়টি নিয়ে এখনও আমার মতামত দেইনি।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। মামলায় তার আপিল খারিজ করে পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই সাইট ব্যবহার করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন।