বিজ্ঞাপন

কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন

  • রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
  • রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন
ছবি: নড়াইল কণ্ঠ

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

 

বিজ্ঞাপন

তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের খবর পায়। এর পাঁচ মিনিটের মাথায় সেখানে আমাদের চারটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে এখন আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন এ ফায়ার কর্মকর্তা।

বিজ্ঞাপন