রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শারমীন এস মুরশিদ বলেন, যেসব শিশু শহিদ হয়েছে... আর যে শিশুর পরিবার আক্রান্ত হয়েছে, তাদের ১০৫ জনকে আমরা আগামীকাল সোমবার ৫০ হাজার করে টাকা দেব শিশু দিবস উপলক্ষ্যে। এছাড়া, একটি মানপত্র দেব।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান উপদেষ্টা।
তিনি আরও জানান, সব সরকারি-বেসরকারি অফিসে ডে কেয়ার চালুর উদ্যোগ থাকবে।