তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সই করা এক চিঠিতে জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মেয়র আতিকুল ইসলামের মনোনয়নের বিষয়টি জানানো হয়। পরে সম্মতি প্রদান করলে ডিএনসিসি মেয়রকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর জন্য স্থানীয় এবং আঞ্চলিক সরকারের সংশ্লিষ্টতা ও কার্যক্রম সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে উপদেষ্টা পরিষদ। আমাদের বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বিষয় সংশোধনে ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ে যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত এবং জাতীয় লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় ও আঞ্চলিক সরকারগুলোর ধারাবাহিকভাবে যে ভূমিকা পালন করা উচিত উপদেষ্টা পরিষদের সদস্যরা তাতে অবদান রাখবেন। তারা বৈশ্বিক পদক্ষেপের ক্ষেত্রেও অবদান রাখবেন।