প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড মোহাম্মদ সফিকুল ইসলাম । আলোচনায় অংশ গ্রহণ করেন সর্ব জনাব মুফতি মাওলানা বদিউল আলম সরকার, মাওলানা আবু জাফর ছালেহী, উপাধ্যক্ষ মাওলানা এ এন এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম,অধ্যাপক আবদুস ছামাদ জেহাদি, নুর মোহাম্মদ, হাবিবুল্লাহ,সহকারী অধ্যাপক আকতার ফারুক, ড মোঃ হানিফ খাঁন,জনাব মোটেই বুল্লাহ জামী অধ্যাপক কামাল উদ্দিন,জনাব নুর মোহাম্মদ জনাব মোঃ মাইনুদ্দিন,সহকারি অধ্যাপক আ: হামিদ,মোঃ জাকির হোসেন প্রমুখ । শনিবার (৭ ডিসেম্বর) সকালে নিম্ন লিখিত দাবিগুলো জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ।
০১. গত ৪০ বছরে একটি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ৪৩১২ এমপিওভুক্ত করার অনুমোদন দিলে ও তা বাস্তবায়ন করা হয়নি।অবিলম্বে ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করার দাবি জানাচ্ছি।
০২. প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক ছিল, বর্তমানে নেই। ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি।
০৩. মাধ্যমিক বিদ্যালয় হেড মাওলানা ও সহকারি মৌলভী ছিল । পূর্বের ন্যায় হাই স্কুলে হেড মাওলানা ও সহকারী মৌলুভী নিয়োগের দাবি জানাচ্ছি।
০৪. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইসলাম শিক্ষা খোলা হচ্ছে না। অবিলম্বে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইসলাম ধর্ম শিক্ষা খোলার দাবি জানাচ্ছি।
০৫. উচ্চ শিক্ষায় ইসলাম শিক্ষা খোলার আবেদন করলে ও জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামি শিক্ষা খোলা হচ্ছে না, অবিলম্বে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামি শিক্ষা খোলার দাবি জানাচ্ছি।
০৬. শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষার চালু , যে সমস্ত কলেজে অনার্স বন্ধ করেছেন তা আবার চালু করার দাবি জানাচ্ছি।
০৭. NCTB তে ১৩ পদে ইসলামি শিক্ষার কেউ নেই। অবিলম্বে ১৩ পদে নিয়োগের দাবি জানাচ্ছি।
8.
০৮.বিভিন্ন বোর্ড ও অধিদপ্তরে ইসলাম শিক্ষার পদে কারা দখল করে আছে ঐ সমস্ত পদে ইসলামি শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।
০৯. বহু কলেজে ইসলামিক স্টাডিজ অনুমোদন আছে শিক্ষক নেই, পাঠদান করা হয় না ঐ সমস্ত কলেজে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি।
10.
১০. শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা চালু করার দাবি জানাচ্ছি। মিটিং চলছে দাবি আরো আছে।