বিজ্ঞাপন

হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন

  • হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল কোরআনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
ছবি: নড়াইল কণ্ঠ

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মোড়ক উন্মোচন করেন।

ধর্মমন্ত্রী বলেন, বিশ্বে আমাদের ব্যতিক্রমী বেশকিছু পরিচয় রয়েছে। বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছি। আমরা দেশ মাতৃকার মুক্তির জন্য ৩০ লাখ প্রাণ বিসর্জন দিয়েছি। স্বাধীনতার ৫৩ বছরে উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন সূচকে বিশ্বের ১০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। হাতে লেখা পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র কোরআন শরীফ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রতিটি ইতিবাচক ও ব্যতিক্রমী উদ্যোগই দেশ-জাতির জন্য সম্মান বয়ে আনে। আজকের এই মহতি কাজটিও দেশের জন্য সম্মান বয়ে আনবে।

হাফেজ আবদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ কামাল হোসেন, কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী, হাতে লেখা পৃথিবীর সর্ববৃহৎ পবিত্র আল-কোরআন প্রদর্শন আয়োজক কমিটির সভাপতি স ম ইফতেখার মাহমুদ বক্তব্য দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন