বিজ্ঞাপন

গণভবন পরিদর্শনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

  • গণভবন পরিদর্শনে যাচ্ছেন তথ্য ও…
  • এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপ…
  • দেষ্টা মো. নাহিদ ইসলাম।
গণভবন পরিদর্শনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
ছবি: নড়াইল কণ্ঠ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দ্রুতই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণভবন যে অবস্থায় আছে, জনগণ যেভাবে রেখেছেন সে অবস্থায় রাখা হবে। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন