বিজ্ঞাপন

ফের হাইটেক পার্কের পরিচালক জাফরউল্লাহ্

  • বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক পদে ফের নিয়োগ পেয়েছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি)।
  • তার মেয়াদ আগামী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
  • বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক পদে ফের নিয়োগ পেয়েছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি)। তার মেয়াদ আগামী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
ফের হাইটেক পার্কের পরিচালক জাফরউল্লাহ্
ছবি: নড়াইল কণ্ঠ

 তিনি আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার হাইটেক পার্ক কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ জুলাই অতিরিক্ত সচিব থেকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে জি এস এম জাফরউল্লাহ্কে (এনডিসি)  বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পরে ২৬ জুলাই তিনি দায়িত্ব পালন শুরু করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জি এস এম জাফরউল্লাহ্ ১৯৯৪ সালে ১৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে চট্টগ্রামের সহকারী কমিশনার এবং মাদারীপুর ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন। এরপর অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। তা ছাড়া তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরএইচটি/এমজে

বিজ্ঞাপন