বিজ্ঞাপন

এক বছরে ডেঙ্গুতে ১৭২১ জনের মৃত্যু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

  • গত এক বছরে (১ জানুয়ারি ২০২৩ থেকে ১ জানুয়ারি ২০২৪…
  • ্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭২১ জন মারা গেছে…
  • ন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এক বছরে ডেঙ্গুতে ১৭২১ জনের মৃত্যু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশার জরিপ কার্যক্রম ২০২২ ও ২০২৩ সালে ঢাকা শহরের বাইরে দেশে বিভিন্ন জেলায় যেমন- চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, মাদারীপুর, বরগুনা, পাবনা-রূপপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর ইত্যাদি জেলা ও বিভাগীয় শহরে সম্পন্ন হয়েছে। জরিপের ফলাফল সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে নিয়মিতভাবে প্রদান করা হয়েছে। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই মাস পরপর এডিস মশার জরিপ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন