বিজ্ঞাপন

দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত…
  • হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটে…
  • ন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা জানান, আমাদের কার্য অধিবেশনে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষির উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় আরও বেশি হারে বিজিবি মোতায়েন, নৌপথের নিরাপত্তা বৃদ্ধিতে নৌপুলিশ বৃদ্ধি করার কথা বলেছেন। তা ছাড়া তারা গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্পপুলিশের জনবল বৃদ্ধির কথা বলেছেন। আমরা বিষয়সমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি ও বিবেচনার আশ্বাস দিয়েছি।’

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত কার্য-অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম-সহ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা। 

বিজ্ঞাপন