মানজুর বলেন, স্বৈরাচার সরকারের পতনের জন্য দেশের সব মানুষকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে স্মরণ করছি এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের। আবু সায়ীদ থেকে শুরু করে তিন শতাধিক মানুষ যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। এ আইনজীবী বলেন, এই মুহূর্তে আমরা বেশ কিছু খারাপ খবর পাচ্ছি। আমরা গণভবন ও জাতীয় সংসদে লুটপাট দেখেছি। এছাড়া সংখ্যালঘুদের ওপরও হামলার অভিযোগ পাচ্ছি। এই মহান আন্দোলন আমাদের সন্তানরা শুরু করেছিল। দয়া করে এটিকে কলুষিত করবেন না। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই।
একই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীম উদ্দিন খানও সবাইকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।