বিজ্ঞাপন

ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

  • নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৩।
  • এসময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি পরিচালনার পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি পরিচালনা করা হয়।
  • নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৩। এসময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি পরিচালনার পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি পরিচালনা করা হয়।
ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি
ছবি: নড়াইল কণ্ঠ

র‍্যাব-৩ জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‍্যাব-৩। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়িয়েছে র‍্যাব-৩। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে র‍্যাব-৩ এর এই তল্লাশি অভিযান চলে মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশন। এসময় র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। 

তিনি আরও বলেন, আজকে র‍্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এই কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন