বিজ্ঞাপন

মাশরাফীর জেলাই হবে দেশের প্রথম ডিজিটাল জেলা :ডিজিটাল চ্যাম্পস’এর ঘোষণা

  • “আগামী ২০২৪ সালের মধ্যে মাশরাফীর জেলা হবে দেশের প্রথম ডিজিটাল জেলা।
  • শুক্রবার (০১ অক্টোবর) বিকালে নড়াইল পৌরসভার আলাদাতপুর ‘ডিজিটাল চ্যাম্পস’ সংগঠন চত্বরে সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেন বিশ্বমানের ফ্রিল্যান্সার আমিন সুজন।
  • “আগামী ২০২৪ সালের মধ্যে মাশরাফীর জেলা হবে দেশের প্রথম ডিজিটাল জেলা। শুক্রবার (০১ অক্টোবর) বিকালে নড়াইল পৌরসভার আলাদাতপুর ‘ডিজিটাল চ্যাম্পস’ সংগঠন চত্বরে সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেন বিশ্বমানের ফ্রিল্যান্সার আমিন সুজন।
মাশরাফীর জেলাই হবে দেশের প্রথম ডিজিটাল জেলা :ডিজিটাল চ্যাম্পস’এর ঘোষণা
ছবি: নড়াইল কণ্ঠ

এ সময় তিনি বলেন, ইতিমধ্যে প্রায় দুই শতাধিক ফ্রিল্যান্সার নিয়ে নড়াইল শহরে ‘ডিজিটাল চ্যাম্পস’ এর ৫টি অফিস স্থাপন করেছি। সেখানে যারা হতদরিদ্র রয়েছেন তাদের আয়বর্ধনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিনামূল্যে কম্পিউটারসহ ফ্রিল্যান্সিংএর অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। এখনে কমবেশি সকলেই সম্মানজনক আয়ও করছেন।  

তিনি বলেন, সারা দেশের ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালদের নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-বিএফডিএস, বিশ্বমানের ১০জন ফ্রিল্যান্সারও যদি বাংলাদেশে থাকে তারমধ্যে নড়াইলে একজন হলেও রয়েছে, আর সে ব্যক্তি আমি নিজেই (সংযুক্ত লিংকটি ওপেন করে একটু অনুসন্ধান করলে পরিস্কার হবেন)।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে এখন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-বিএফডিএস বড়ধরনের ভূমিকা রাখছে। নড়াইলে যারা এই জগতে কাজ করছেন তাদের সম্পর্কে ভালো করে খোঁজখবর না নিয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি একটি জেলা কমিটি ঘোষনা করলেন। অথচ আপনারা জানলে অবাগ হবেন নড়াইলে ২/১ একজন বিশ্বমানের ফ্রিল্যান্সার কিন্তু রয়েছে। আমি মনে করি এক্ষেত্রে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।  

বিজ্ঞাপন

আমিন সুজন বলেন, আমরা এসব বিষয় নিয়ে আগামি ৩ অক্টোবর রোববার সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। সেখানে গিয়ে সকাল ১১টায় বিএফডিএস কর্তৃপক্ষের সাথে নড়াইলের ফ্রিল্যান্সিং জগতের সক্ষমতা নিয়ে মতবিনিময় করবো। ১২ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে কথা বলবো এবং দুপুর ২/৩ টার দিকে আমাদের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা সামনে ‘ডিজিটাল চ্যাম্পস’ এর ধারণাপত্র উপস্থান করবো। তিনি আবেগের সাথে তিনি নিজেকে এই ফ্রিল্যান্সিং জগতের জেনালের আমিন হিসেবে ঘোষণা দেন।

‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে নড়াইলের একঝাক উদীয়মান তরুণ-তরুণীদের সমন্বয়ে ‘ডিজিটাল চ্যাম্পস’ নামের প্রতিষ্ঠান সম্প্রতি পথচলা শুরু করেছেন বলে তিনি জানান। এ সময় নড়াইলের প্রায় শতাধিক ফ্রিল্রান্সার উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন