বিজ্ঞাপন

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

  • দেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে আপিল…
  • বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর ন…
  • িয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি।
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
ছবি: নড়াইল কণ্ঠ

সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন