বিজ্ঞাপন

ছাত্র আন্দোলনে ইমন হত্যা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ…
  • ে এক ব্যক্তিকে হত্যা মামলায় পল্লবীর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি…
  • মোস্তাফিজুর রহমান পারভেজকে (৩০) গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ছাত্র আন্দোলনে ইমন হত্যা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএমপি মিডয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানা এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

বিজ্ঞাপন

ডিসি তালেবুর রহমান আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান পারভেজকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম; ৫ অক্টোবর পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি; ১৯ অক্টোবর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত এবং ২০ অক্টোবর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. মিন্টুকে গ্রেফতার করেছিল পল্লবী থানা পুলিশ।

বিজ্ঞাপন