বিজ্ঞাপন

ছানা গাজরের হালুয়া তৈরির রেসিপি

  • গাজর দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার।
  • বিশেষ করে বিভিন্ন ধরনের মজাদার ডেজার্ট তৈরি করা যায় এই সবজি দিয়ে।
  • সাধারণত শুধু গাজর দিয়ে হালুয়া তৈরি করা হয়।
ছানা গাজরের হালুয়া তৈরির রেসিপি
ছবি: নড়াইল কণ্ঠ

তৈরি করতে যা লাগবে

গ্রেট করা গাজর- ১ কাপ

ছানা- ১ কাপ

বিজ্ঞাপন

কনডেন্স মিল্ক- ১ কাপ

চিনি- আধা কাপ

কিশমিশ- ১ টেবিল চামচ

রোস্টেড কাজু বাদাম গুঁড়া- আধা কাপ

এলাচ গুঁড়া- আধা চা চামচ

জাফরান ভেজানো পানি- ১ টেবিল চামচ

গুঁড়া দুধ- ১ কাপ

ঘি- ১ কাপ

লিকুইড দুধ- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

গ্রেট করা গাজর ১ কাপ দুধ দিয়ে সেদ্ধ করে নিন। এবার প্যানে ঘি দিয়ে গ্রেট করা গাজর দিন। এলাচ গুঁড়া ও কিশমিশ দিয়ে নাড়ুন, যেন পুড়ে না যায়। এবার এতে ছানা যোগ করুন। বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে একটি ডিশে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ঠান্ডা হলে ইচ্ছামতো সাজিয়ে বা কেটে পরিবেশন করুন।

বিজ্ঞাপন