বিজ্ঞাপন

বিপ্লব উদ্যানের স্থাপনা ভেঙে সবুজ পার্ক করা হবে : চসিক মেয়র

  • বিপ্লব উদ্যানে গড়ে তোলা নতুন অবকাঠামো ভেঙে ফেলে সেখানে…
  • গরিকদের জন্য সবুজ পার্ক নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছে…
  • ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিপ্লব উদ্যানের স্থাপনা ভেঙে সবুজ পার্ক করা হবে : চসিক মেয়র
ছবি: নড়াইল কণ্ঠ

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সচিব আশরাফুল আমিনকে নিয়ে বিপ্লব উদ্যান এলাকা পরিদর্শন করেন মেয়র।

‘বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে সেগুলো ভেঙে দেওয়া হবে। এখানে কোনো নতুন স্থাপনা হবে না। এখানে সবুজের সমারোহ হবে। এখানে আবারও পাখি ডাকবে। মানুষ হাঁটবে ও অক্সিজেন নেবে। এখানে মালিক সমিতির যিনি সেক্রেটারি আছেন আমি তাকে নির্দেশ দিচ্ছি এখানে নবনির্মিত লোহার কাঠামোগুলো ভেঙে দেবেন। আমরা এখানে একটি গ্রিন পার্ক করব।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন