বিজ্ঞাপন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

  • থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে (আজাদ সিদ্দিকী)।
  • এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।
  • থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে (আজাদ সিদ্দিকী)। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।
বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে
ছবি: নড়াইল কণ্ঠ

সূত্র জানায়, এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সে সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কাালিহাতি উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি টাঙ্গাইলের চাঙ্গাইলের আকুরা ঠাকুরপাড়া ইউনিয়নের বাসিন্দা।

গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আয়োজিত গোল টেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন