শোক বার্তায় তিনি বলেন -দ্বায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে সাধারণ থেকে এক মহীয়সী নারী তথ্য দেশনেত্রী হিসাবে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যিনি ধৈর্য্য ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত জাতির কাছে রেখে গেছেন। তিনি ছিলেন পরমতসহিষ্ণু এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। গণতন্ত্র রক্ষায় ও প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি আজ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। যা পূরণ হবার নয়।
৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৭ আগস্ট ঢাকায় বিএনপির সমাবেশে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’ তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিয়ে তিনি একটিও নেতিবাচক মন্তব্য করেননি। তাঁর এ সৌজন্যবোধ, পরিমিতিবোধ ও উদারতা রাজনীতিতে একটি মানদণ্ড হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।