বিজ্ঞাপন

বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

  • খাওয়ার পর প্লেটে থাকা অবশিষ্ট ভাত-ডাল মেশানো মাংস ও নলি…
  • ায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামে…
  • র ‘লাহরী তাওয়া’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (২২ জানুয়ারি) নগরের লালখান বাজার আমিন টাওয়ারের তৃতীয় তলার রেস্টুরেন্টটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

একইদিন চৌমুহনী এলাকায় ফারুকিয়া বেকারি অ্যান্ড সুইটসে মেয়াদোত্তীর্ণ দধি, মেয়াদহীন কেক বিক্রি ও নতুন স্টিকার রিপ্লেস করায় ১৫ হাজার টাকা এবং সিজ্জলকে মেয়াদোত্তীর্ণ দধি, বার্গার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন