বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি করতে চায় পাকিস্তান

  • চাহিদা থাকায় বাংলাদেশ থেকে পাটজাতীয়…
  • আমদানি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বা…
  • ংলাদেশে নিযুক্ত পাক হাইকমিশনার।
বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি করতে চায় পাকিস্তান
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানারূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ করার বিষয়ে দুই দেশ একমত হয়।পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ থেকে মৎস্য সেক্টরে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশ নিরাপদ মাছ, মাংস ও কৃষিজাত পণ্য উৎপাদনের বিষয়ে পরস্পরকে সহযোগিতার বিষয়ে একমত হয়।

পাট ও পাটজাত পণ্য পাকিস্তানে ব্যাপক চাহিদা থাকায় এটি আমদানি করার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার আগ্রহ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন