বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ সেলিম এমপি

  • কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আসান্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বাংলাদেশ…
  • য়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম…
  • সদস্য ও গোপালগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।
আসন্ন দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ সেলিম এমপি
ছবি: নড়াইল কণ্ঠ

শনিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার জেষ্ঠ্যপুত্র এফবিসিসিআই- এর সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম এবং কনিষ্ঠপুত্র কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু সহ বিপুল সংখ্যক নেতা- কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আ. লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ গোপালগঞ্জ-২ আসন থেকে পরপর ৮ম বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় নেতা, জীবন্ত কিংবদন্তী ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি। এলাকায় বেশ জনপ্রিয়।  রাস্তা-ঘাট, ব্রিজ-কনভার্ট সহ তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেছেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন