বিজ্ঞাপন

আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে সিনিয়র সচিব বললেন, ইটস এ ফেইক নিউজ

  • মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে…
  • াসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড…
  • . জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে সিনিয়র সচিব বললেন, ইটস এ ফেইক নিউজ
ছবি: নড়াইল কণ্ঠ

এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান। 

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইটস এ ফেক নিউজ।’

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

সিনিয়র সচিব বলেন, আমার মোবাইল হল স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখাল ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না।

বিজ্ঞাপন