বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর চেষ্টা করছেন।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো আগুন জ্বলছে। অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে। সংখ্যাটা এখনই বলা সম্ভব নয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার জানান, ফায়ার সার্ভিস সাজেক পৌঁছেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির কোনো চিত্রই স্পষ্ট নয়। আগুন নেভার পর বিস্তারিত জানানো যাবে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সাজেকে কোনো ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের ১টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ শুরু করেছে। মাটিরাঙ্গা স্টেশনের ২টি, লংগদু স্টেশনের ২টি, পানছড়ি ফায়ার স্টেশনের ২টি, খাগড়াছড়ি সদরের ১টি, রামগড় হতে ১টি একং লক্ষীছড়ি ফায়ার স্টেশন হতে ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। দুর্গম রাস্তা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। দুর্ঘটনাস্থলে পানি সংকট রয়েছে।