বিজ্ঞাপন

আজ থেকে তিনদিন সরকারি-বেসরকারি অফিস সময় ৯-৩ টা

  • সরকার আজ রোববার (২৮ জুলাই) থেকে তিনদিনের…
  • য সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬ ঘন্টা…
  • সরকারি ও বেসরকারি অফিস চলার সময় ঘোষণা করেছে।
আজ থেকে তিনদিন সরকারি-বেসরকারি অফিস সময় ৯-৩ টা
ছবি: নড়াইল কণ্ঠ

এদিকে, রাজধানীতে ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে। গতকাল শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি অফিস আগামী তিনদিন অর্থাৎ রোববার, সোম ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এর আগে অফিস ও ব্যাংক সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলার নির্দেশ দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন