• 04 Feb, 2026

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: এক বিবৃতিতে বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী।

তিনি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানান।

গতকাল শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কোথায় কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে।