• 12 Mar, 2026

বাংলাদেশ মানবাধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আন্তজার্তিক নারী দিবস উদযাপিত

বাংলাদেশ মানবাধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আন্তজার্তিক নারী দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ৮ ই মার্চ (রবিবার) সকালে রাজধানীর উত্তরা ৭ নং সেক্টরের ৭ নং পার্কে উত্তরা প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী  শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে রাজধানীর উত্তরা ৭ নং সেক্টরের ৭ নং পার্কে উত্তরা প্রেসক্লাবের সৌজন্য ব্যানারে র‍্যালী শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধিত্ব করেন খুলনা বিভাগের কো-অর্ডিনেটর শিরিন খন্দকার।

শিরিন খন্দকার বলেন- নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।

শিরিন খন্দকার বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত হলেই একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে উঠবে।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রথমে পার্কের ভেতর থেকে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে এসে র‍্যালী শোভাযাত্রা শেষে বাংলাদেশ মানবাধিকার পরিষদ এর বিভিন্ন বিভাগের নারী নেত্রীরা বক্তব্য প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করর্পোরেশন ভাইস প্রেসিডেন্ট নাসিমা হাসান, রাজশাহী ও জয়পুরহাট জেলার কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ জাকির,জাতীয় দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ইরাক সহ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।