সাংবাদিকতা, গণমাধ্যমের মালিক ও কলম শ্রমিক—রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ প্রতিষ্ঠার করণীয়

সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের পেশা নয়, এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ এটি সমাজ, পরিবার ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করে। কিন্তু যখন মালিকপক্ষের স্বার্থ ও ক্ষমতার প্রভাব সাংবাদিকতার নীতিকে দুর্বল করে, তখন প্রশ্ন ওঠে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ও কলম শ্রমিকের মর্যাদা নিয়ে।