• 04 Feb, 2026
নড়াইলে ভুল চিকিৎসার অভিযোগে রোগীর পরিবারের মানববন্ধন : সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

নড়াইলে ভুল চিকিৎসার অভিযোগে রোগীর পরিবারের মানববন্ধন : সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

নড়াইল সদর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। বায়োপসি ছাড়া ব্রেস্ট অপারেশন, অন্য ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট গ্রহণ না করা এবং রোগীর প্রতি অবমাননাকর আচরণের অভিযোগে ভুক্তভোগী রোগী ও তার পরিবার মানববন্ধন করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

“আমি কন্যাশিশুর বন্ধু হবো” শ্লোগানে নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“কন্যাশিশুর নিরাপদ ও সাহসী ভবিষ্যৎ গড়াই জাতীয় উন্নয়নের পূর্বশর্ত” - বক্তারা। নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সারাদেশের মতো নড়াইলেও উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। “আমি কন্যাশিশুর বন্ধু হবো, সাহসী হবো, দেশের কল্যাণে কাজ করবো” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Read More

লোহাগড়ায় পানির মটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Read More

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‌্যালি ও আলোচনা

নড়াইলকণ্ঠ ॥ “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা-তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

Read More

পাঁচগ্রাম ইউনিয়ন: সম্ভাবনা সংকট ও নাগরিক দাবি-এক দশকের বেশি সময় পেরিয়েও অবকাঠামো ও সেবাবঞ্চিত ইউনিয়নের মানুষ

পাঁচগ্রাম ইউনিয়ন গঠনের আগে এ এলাকার পাঁচটি গ্রাম ছিল পেড়লী ইউনিয়নের অন্তর্ভুক্ত। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্থানীয় জনগণ আলাদা একটি ইউনিয়ন গঠনের দাবি জানায়। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই ২০১২ সালের ৫ই মে সরকারিভাবে পাঁচগ্রাম ইউনিয়নের স্বীকৃতি মেলে।

Read More

শিমুলের বিদেশযাত্রা এখন দুঃস্বপ্ন, সৌদিতে পালিয়ে জীবন বাঁচাচ্ছেন, নড়াইলে দুশ্চিন্তায় পরিবার!

নড়াইলকণ্ঠ: ভিনদেশে গিয়ে ভালো চাকরি করে পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল শিমুল শেখের। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে চরম দুঃস্বপ্নে। সৌদি আরবে কাজের নামে প্রতারণার শিকার হয়ে বর্তমানে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার এই দুর্দশায় শোকাকুল ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের তার পরিবার।

Read More

চেতনানাশকে নড়াইলের গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারের এক গার্মেন্টস ব্যবসায়ীকে চেতনানাশক খাইয়ে টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারকচক্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞান অবস্থায় চিকিৎসাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মোকলেচুর রহমান (৪০) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে।

Read More

লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

নড়াইলে লোহাগড়া উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা সদরের এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Read More

নড়াইল জেলা ক্রীড়া সংস্থায় আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ‘ফ্যাসিস্ট দোসর’ আশরাফুজ্জামান পিন্টুর নাম অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন ক্রীড়ামোদীরা। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বরে আয়োজিত মানববন্ধন, মিছিল ও সমাবেশ থেকে জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিও ওঠে। পরে জেলা ক্রীড়া অফিস ঘেরাও করে বিক্ষোভকারীরা।

Read More

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন

নড়াইল-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার (২০ সেপ্টেম্বর) একটি বড় মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় পেড়লী বাজার থেকে শুরু হওয়া শোডাউনটি শিঙ্গাশোলপুর, গোবরা, মির্জাপুর, চাকই, মধুরগাতী, বিছালী, শেখহাটি, নড়াইল, ভদ্রবিলা ও বাঁশগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় পাঁচগ্রামে।

Read More