নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের, প্রধানমন্ত্রীর ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শুরুতে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় কয়েক ধাপে। এরপর বিকেলে শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী, তারপর শপথ নেন ২৪ প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।