নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করবে আওয়ামী লীগ
শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করবে আওয়ামী লীগ। রোববার (১৪ এপ্রিল) সকাল ৭টায় পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কের সামনে এই র্যালি অনুষ্ঠিত হবে। র্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।