শনিবার (২৩ মার্চ) রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে 'আমাদের মালিবাগ' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পরে নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি যেতে পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসব।
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মালিবাগের স্থানীয়রা উপস্থিত ছিলেন।