শেখ হাসিনা ও শরীয়তপুরের সাবেক ৩ সংসদ সদস্যের নামে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিক দল কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শরীয়তপুরের সাবেক তিন জন সংসদ সদস্যের নামে মামলা দায়ের করেছেন নিহতের ভাই রুবেল তালুকদার।