সম্প্রতি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,
আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল, এগুলো আগে কেন করেনি? সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরুন। অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসও হয়নি দায়িত্ব নিয়েছে, আপনারা সহায়তা করুন।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে যান তিনি। এ সময় তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।