নড়াইল প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ হাতির বাগান এলাকায় গিয়ে শেষ হয়। এসময় হাতিরাগান মোড়ে সড়ক অপরোধ করে।
মিছিল পূর্ব সমাবেশে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ নেতাকর্মীদের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুর রহমান মেহেদী, বৈষম্য বিরোধী ছাত্র নেতা সাফায়াত উল্লাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগ, শিবিরের জেলা সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতিহ্য সম্পাদক রোমান শেখ প্রমুখ।
কর্মসুচিতে ছাত্র, জনতা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মো. আবুল কাশেম মেহেদী (টাঙ্গাইল জেলা প্রতিনিধি): টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।