সম্মান দেয়া এবং নেয়া, ক্ষমতা দেয়া এবং নেয়া একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি এসবই করুণাময় দয়ালু স্রষ্টা আল্লাহ রাব্বুল আল-আমিনের হাতে। তিনি আপনাকে (তারেক রহমানকে) ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহর মেহেরবানীতে জনগণের প্রত্যাশা আপনার দ্বারা পূরণ হবে, এমনটা সমগ্র জাতির প্রত্যাশা। জাতির প্রত্যাশা পূরণে দয়াময় আল্লাহ আপনাকে সফলকাম করুন। সমগ্র দেশবাসীর সাথে সেই প্রত্যাশাই করি। আল্লাহ আপনার মঙ্গল করুন।